ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মিরপুর টোকাই দল টোকাই কাবাডির শিরোপা জিতেছে। শুক্রবার কাবাডি কোর্টে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬১-৪৪ পয়েন্টে স্টেডিয়াম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খিলগাঁও টোকাই দল তৃতীয় হয়েছে ৪৩-৩৪ পয়েন্টে গুলিস্তান টোকাই দলকে হারিয়ে। ফাইনালে স্টেডিয়াম টোকাই দল হেরে গেলেও তাদের লিখন সেরা খেলোয়াড় হয়ে ১ হাজার টাকা পুরস্কার পেয়েছে। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন টুর্নামেন্টের স্পন্সর ওরিয়েন্ট ব্রেডের পরিচালক মাহবুবুজামান। এছাড়াও তাদের দেওয়া হয়েছে ১০ হাজার টাকা অর্থ পুরস্কার। রানার-আপ দল পেয়েছে ৫ হাজার টাকা।
দেশে কাবাডির প্রচলন বাড়ানোর জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন টোকাইদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০২৮ঘ.
bdnews24