২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেকিস্তানের সঙ্গে লড়াই করে হেরেছে বাংলাদেশ

উজবেকিস্তানের কাছেও হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বৃহস্পতিবার বাংলাদেশ ৩-২ গোলে হেরে গেছে উজবেকিস্তানের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 04:34 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- উজবেকিস্তানের কাছেও হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বৃহস্পতিবার বাংলাদেশ ৩-২ গোলে হেরে গেছে উজবেকিস্তানের কাছে। আবুধাবিতে অনুষ্ঠারত বাছাইপর্বে এর আগের দুটো ম্যাচেও তারা হেরেছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে ৯-১ গোলের বড় ব্যবধানে হারলেও তুর্কমেনিস্তানের সঙ্গে ব্যবধান ছিল ৩-১ গোলের। তুলনায় তারা ভাল লড়াই করেছে উজবেকিস্তানের বিপক্ষে। কেবল প্রথম ম্যাচেই বাংলাদেশ জয় পেয়েছে প্যালেস্টাইনকে ৯-১ গোলে হারিয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০৪৮ঘ.