২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ নভেম্বর টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচন

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসীল অনুযায়ী আগামী ২২ নভেম্বর টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচনের তারিখ ধার্য্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসীল অনুযায়ী আগামী ২২ নভেম্বর টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচনের তারিখ ধার্য্য করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির মোট ১৬ পদে নির্বাচনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হাইয়ুল কাইয়ুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়েছে, আগামী ২৮ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। ৪ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৫ তারিখ থেকে তিনদিনব্যাপী মনোনয়নপত্র বিতরণ করা হবে। যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৫ নভেম্বর, তার ৬ দিন পরেই জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হবে নির্বাচন। এবং একই দিনেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর আগেকার নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব টেবিল টেনিস ফেডারেশনের তুলে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। আর সেজন্যই নির্বাচন এবং নির্বাচনের তফসিল নিয়ে অপেক্ষা ছিল ক্রীড়াঙ্গনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.