২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তায় বাফুফে

মিয়ানমারে গ্র্যান্ড রায়েল চ্যালেঞ্জ কাপ নিয়ে এখনো পুরোপুরি অন্ধকারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ১ নভেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও তা আদৌ হচ্ছে কিনা জানে না বাফুফে। বৃহস্পতিবার রাতের মধ্যে কোনো খবর না পেলে তারা টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা বাদ দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--মিয়ানমারে গ্র্যান্ড রায়েল চ্যালেঞ্জ কাপ নিয়ে এখনো পুরোপুরি অন্ধকারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ১ নভেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও তা আদৌ হচ্ছে কিনা জানে না বাফুফে। বৃহস্পতিবার রাতের মধ্যে কোনো খবর না পেলে তারা টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা বাদ দেবে। মিয়ানমার ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে এই টুর্নামেন্টে খেলার সম্মতি জানিয়েছিল বাফুফে। তখন কথা ছিল ১ নভেম্বর থেকেই শুরু হবে টুর্নামেন্ট। সেজন্য বাংলাদেশের ফুটবল ক্যাম্পও চলছে বিকেএসপিতে কোচ গোলাম জিলানীর তত্ত্বাবধানে। কিন্তু হঠাৎ করে মিয়ানমার জাতীয় ফুটবল সংস্থা যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "গত মঙ্গলবার পর্যন্ত তাদের কাছে তিনটি মেইল করেও আয়োজকদের কাছ থেকে কোনো জবাব পাইনি। টুর্নামেন্ট হবে কি হবে না, এ নিয়ে তারা কিছুই জানাচ্ছে না।" অথচ এর আগে বাংলাদেশের অনুরোধে ফিকশ্চারে পরিবর্তন আনারও প্রতিশ্র"তি দিয়েছিল তারা। মিয়ানমারের পক্ষ থেকে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বাফুফেও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কিন্তু এভাবে আর আপেক্ষা করতে চান না বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, "আজ (বৃহস্পতিবার) রাতটা দেখবো, তাদের কাছ থেকে কেনো সাড়া না পেলে দলের প্র্যাকটিস ক্যাম্প বন্ধ করে দেবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯১৫ঘ.