[ খেলা ] বড় জয় পেয়েছে মিলান ও রিয়াল, হেরেছে লিভারপুল ঘরোয়া মৌসুমটা যাচ্ছে তাই কাটছে এসি মিলানের। কিন্তু চ্যাম্পিয়নস লিগে তার আঁচটুকু পেতে দিচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বুধবার রাতে শাখতার ডোনেতস্ককে ৪-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে মিলান। তবে লিভারপুলের হয়েছে উল্টো দশা। বেসিকতাসের কাছে ২-১ গোলে হেরে চূড়ান্ত পর্ব অনিশ্চিত হয়ে উঠেছে গতবারের রানার্স আপদের। অলিম্পিয়াকস পিরুসকে ৪-২ গোলে হারিয়ে গ্র"প-সি'র শীর্ষস্থান অুন্ন রেখেছে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে নিজেদের মাঠে শালাকে জিরোফোরকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ০৯:০৫, ২৫ অক্টোবর ২০০৭ | আপডেট: ১৪:৫২, ২৬ এপ্রিল ২০২২ বেলগ্রেড, ২৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24