২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকস্তান রওনা হয়ে গেছে বাংলাদেশ দল

তাজিকস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে বাংলাদেশ ফুটবল দল। বুধবার দুপুর দেড়টায় তারা থাই এয়ারওয়েজে রওনা হয়েছে। কিন্তু তাজিকস্তানের রাজধানী দুসাম্বেতে পৌঁছাবে বৃহস্পতিবার বিকেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--তাজিকস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে বাংলাদেশ ফুটবল দল। বুধবার দুপুর দেড়টায় তারা থাই এয়ারওয়েজে রওনা হয়েছে। কিন্তু তাজিকস্তানের রাজধানী দুসাম্বেতে পৌঁছাবে বৃহস্পতিবার বিকেলে। বাফুফে সূত্রে জানা গেছে, মাঝে দুবার বিমান পাল্টাতে হবে বলেই দুসাম্বে পৌঁছাতে দেরি হচ্ছে বাংলাদেশ দলের। আগামী ২৮ তারিখ সেখানে তারা বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে নামবে স্বাগতিক তাজিকস্তানের সঙ্গে। যারা গত ৮ অক্টোবর ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯১৫ঘ.