২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভাস্কোর কোচও হয়েছেন রোমারিও

ভাবা হয়েছিল ক্যারিয়ারের হাজার গোল পুরিয়ে অবসরে যাবেন। এ বছরের মে মাসে সেই কীর্তি গড়েছেন রোমারিও। কিন্তু বুট ঝোলাননি ব্রাজিলিয়ান এই গ্রেট। ভাস্কো দ্য গামার হয়ে খেলছেন। আর খেলোয়াড় হবার পাশাপাশি রোববার তাকে অন্তর্বর্তী কোচ বানিয়েছে ক্লাবটি। এর আগে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে দলের অবনমনে ক্ষুব্ধ হয়ে নিয়মিত কোচ সেলসো রথকে পদচ্যুত করে ভাস্কো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 08:29 AM

Updated : 26 Apr 2022, 02:52 PM

রিও ডি জেনিরো, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)