২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই দিনে ধরাশায়ী রিয়াল ও বার্সেলোনা

ভারসাম্যটা টলে যেত কোনো এক দল জিতলেই। কিন্তু স্প্যানিশ প্রিমেরা লিগায় শিরোপার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কেউই জেতেনি। শনিবার প্রিমেরা লিগায় এস্পানিওলের কাছে ২-১ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। অন্য ম্যাচে ভিলারিয়ালের কাছে ৩-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। ইতালিতে সিরি-এ তে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মিলান। রেজিনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো অঘটন ঘটেনি। শীর্ষ সাতদলের সবাই জিতেছে। এর মধ্যে সবচেয়ে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 04:25 PM

Updated : 26 Apr 2022, 02:51 PM

মাদ্রিদ/রোম/লন্ডন, ২১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)