২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ৭০ দিনের মধ্যে নির্বাচন করবে বাফুফে

আগামী ৭০ দিনের মধ্যে নির্বাচন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, "আজ কার্যনির্বাহী কমিটিতে আগামী ৭০ দিনের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 05:07 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগামী ৭০ দিনের মধ্যে নির্বাচন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, "আজ কার্যনির্বাহী কমিটিতে আগামী ৭০ দিনের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করবো।" জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রেও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে সভায়। কেননা খসড়া গঠনতন্ত্রের নয়টি ধারা নিয়ে আপত্তি ছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার। সংশোধিত গঠনতন্ত্র রোববার একই সঙ্গে ফিফা এবং জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হবে। মালু আশা করছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই সংশোধিত গঠনতন্ত্রে ফিফার অনুমোদন পাওয়া যাবে। আর সেটা পাওয়া মাত্রই জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নিতে বলা হবে। এছাড়াও সভায় স্পনসর না পাওয়া পর্যন্ত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। যদিও এর আগে ২ নভেম্বর থেকে এই আসর শুরুর দিনক্ষণ ঠিক করে রেখেছিল বাফুফে। জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের তারিখও ঠিক হয়েছে এই সভায়। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো এই আসর মাঠে গড়াবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমপি/২২২৭ঘ.