ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রথম ম্যাচে প্যালেস্টাইনকে ৯-১ গোলে হারিয়ে এএফসি অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে উড়তে থাকা বাংলাদেশকে টেনে নামিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার স্বাগতিকরা 'ডি' গ্র"পের ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ওই একই ব্যবধানে, ৯-১ গোলে। বাংলাদেশের হয়ে ম্যাচের ৬১ মিনিটে একমাত্র গোলটি করেছেন সোহেল। আরব আমিরাতের হয়ে হ্যাটট্রিক করেছেন সালমান ও আহমেদ। দুটো গোল করেছেন আব্দুল্লাহ। অন্য গোলটি সেলিমের। ২২ অক্টোবর তুর্কিমিনিস্তানের সঙ্গে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২২৪ঘ.
bdnews24