২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তিানের সঙ্গে ফিরতি ম্যাচের জন্য ১৬ জনের বাংলাদেশ দল

৮ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১০ বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্বের হোম ম্যাচে তাজিকিস্তানকে রুখে দেয় বাংলাদেশ। ১-১ গোলে ড্র করায় ফিরতি ম্যাচ খেলতে ২৪ অক্টোবর তাজিকিস্তান রওনা হওয়ার আগে স্বপ্ন দেখতে পারছে সৈয়দ নাঈমুদ্দিনের দল। ২৮ অক্টোবরের অ্যাওয়ে ম্যাচের জন্য শনিবার ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাজিকিস্তানের বিপক্ষে হোম ম্যাচের দলের চারজন নেই এই দলে। এরা হচ্ছেন অরুপ বৈদ্য, নাসিরুল ইসলাম, জাহেদ পারভেজ এবং নজরুল ইসলাম। ডিফেন্ডার নজরুল কিছুদিন আগে ব্যক্তিগত কারণে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আয়োজিত ক্যাম্প থেকে নিজেকে সরিয়ে নেওয়াতেই তাকে রাখা হয়নি এই দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ৮ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১০ বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্বের হোম ম্যাচে তাজিকিস্তানকে রুখে দেয় বাংলাদেশ। ১-১ গোলে ড্র করায় ফিরতি ম্যাচ খেলতে ২৪ অক্টোবর তাজিকিস্তান রওনা হওয়ার আগে স্বপ্ন দেখতে পারছে সৈয়দ নাঈমুদ্দিনের দল। ২৮ অক্টোবরের অ্যাওয়ে ম্যাচের জন্য শনিবার ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাজিকিস্তানের বিপক্ষে হোম ম্যাচের দলের চারজন নেই এই দলে। এরা হচ্ছেন অরুপ বৈদ্য, নাসিরুল ইসলাম, জাহেদ পারভেজ এবং নজরুল ইসলাম। ডিফেন্ডার নজরুল কিছুদিন আগে ব্যক্তিগত কারণে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আয়োজিত ক্যাম্প থেকে নিজেকে সরিয়ে নেওয়াতেই তাকে রাখা হয়নি এই দলে। ১৬ জনের বাংলাদেশ দল : বিপ্লব ভট্টাচার্য্য, মাজহারুল ইসলাম হিমেল, ওয়ালি ফয়সাল, রজনী কান্ত বর্মন, হাসান আল মামুন, আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, অমিত খান শুভ্র, আরমান আজিজ, আবুল হোসেন, জুমরাতুল ইসলাম মিঠু, জাহিদ হোসেন, এনামুল হক শরীফ, মোহাম্মদ রবীন, জাহিদ হাসান এমিলি এবং সাইফুল ইসলাম মনি। অফিসিয়াল : সৈয়দ নাঈমুদ্দিন (কোচ), আমিরুল ইসলাম বাবু ( কো-অর্ডিনেটর)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৪৮ঘ.