দেশের মাটিতে দু বছর পর খেলা। তার চেয়ে বড় ছিল 'ফুটবল তীর্থ' মারাকানায় পাঁচ বছর বাদে ফেরা। ব্রাজিল তা উদযাপন করেছে দুর্দান্তভাবেই। বুধবার রিও ডি জেনিরোতে ইকুয়েডরকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এদিন কলম্বিয়া গোলশুন্য ড্র করেছে বলিভিয়ার সঙ্গে। চিলি প্রতিবেশী পেরুকে হারিয়েছে ২-০ গোলে। আসুনসিওনে প্যারাগুয়ে ১-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
18 Oct 2007, 04:28 PM
Updated :
26 Apr 2022, 02:51 PM
রিও ডি জেনিরো, ১৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)