২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'বছর পর নিজেদের দর্শকের সামনে খেলবে ব্রাজিল

গত দুবছর শুধু বিদেশের মাঠেই খেলেছে তারা। ফুটবল পাগল ব্রাজিলিয়ানরা তাদের প্রিয় জাতীয় দলের খেলা দেখতে তাই শরণ নিয়েছে রেডিও-টিভির। যারা সামর্থ্যবান তারা হয়তো দেখেছেন টিকেট কেটে। এবার সেই প্রতীক্ষা শেষ যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর মারাকানায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে সেলেকাওরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 01:01 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

টেরেসোপোলিস, ১১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত দুবছর শুধু বিদেশের মাঠেই খেলেছে তারা। ফুটবল পাগল ব্রাজিলিয়ানরা তাদের প্রিয় জাতীয় দলের খেলা দেখতে তাই শরণ নিয়েছে রেডিও-টিভির। যারা সামর্থ্যবান তারা হয়তো দেখেছেন টিকেট কেটে। এবার সেই প্রতীক্ষা শেষ যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর মারাকানায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে সেলেকাওরা। ২০০৫ সালের ১২ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ খেলেছিল ব্রাজিল। সেটি ছিল ২০০৬ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচ। ৩-০ গোলে সে ম্যাচে জয় পেয়েছিল স্বাগতিকরা। আর মারাকানায় তো খেলেছে পাঁচ বছর হয়ে গেলো। বলিভিয়াকে ৫-০ গোলে হারানো সে ম্যাচের একজনই আছেন এবারের ব্রাজিল দলে। রোনালদিনিয়ো তাই অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতিতে আচ্ছন্ন এ ম্যাচকে ঘিরে। আবেগভরেই বলেছেন, "নিজেদের সমর্থকদের সামনে খেলার জন্য আমি মুখিয়ে আছি। মারাকানায় খেলা মানেই বিশাল এক ব্যাপার, তাই আবেগটাও সেরকম। সেখানে ব্রাজিলের জার্সি গায়ে খেলার অনুভূতিটাই আলাদা, এটা আসলে বলে বোঝানো যাবে না।" রোনালদিনিয়োর মতো বাকিদেরও তর সইছে না জাতীয় দলের জার্সি গায়ে ব্রাজিলের মাটিতে ফের খেলার স্বাদ পেতে। এদেরই একজন জিলবার্তো সিলভা। গত বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর সমর্থকদের সঙ্গে দূরত্ব ঘোচাতেই উপলক্ষ্যটাকে কাজে লাগানোর কথা ভাবছেন এই মিডফিল্ডার। নতুন কোচ কার্লোস ডুঙ্গার অধীনে কোপা আমেরিকা জিতলেও, জাতীয় দলের খেলার ধরণটা ঠিক পছন্দ নয় সাধারণ ব্রাজিলিয়ানদের। সিলভার মতে, "বিশ্বকাপের কথা খেলোয়াড়রা ভুলে যেতে চাইলেও, আমরা যারা সেখানে ছিলাম তারা জানি সময়গুলো কেমন ছিল। আমি মনে করি ব্রাজিল সমর্থকদের মন আবারও জিতে নেওয়ার জন্য এটা একটা ভালো সুযোগ।" সিলভার মুখে এরপর শোনা গেছে তার সব সতীর্থের মনের কথাটা, "অনেকদিন হয়ে গেল আমরা জাতীয় দলের হয়ে দেশে খেলিনি। নিজেদের স্টেডিয়ামে, ফুটবল পাগল দর্শকদের সামনে খেলার রোমাঞ্চটা আমরা সবাই খুব মিস করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৮৫৫ঘ.