এমনও হয়! রোনালদিনহো-কাকার মতো তারকারা বিনা বাধায় পেরিয়ে গেলেন সাংবাদিকদের। কারণ তারা ব্যস্ত অন্য একজনকে নিয়ে- আফোনসো। ব্রাজিল দলে এতদিন রীতিমতো ছায়ায় ঢেকে থাকা এই স্ট্রাইকার রাতারাতি তারকা বনে গেছেন ডাচ লিগে এক ম্যাচে ৭ গোল করে। তার দুর্দান্ত পারফরম্যান্সেই গত রোববার হিরেনফিন ৯-০ গোলে হারিয়েছে হেরাক্লেস আলমেলোকে। আগামী রোববার কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে তাই অন্যরকম মাতামাতি আফোনসোকে নিয়ে। কার্লোস ডুঙ্গা এসব দেখে খানিকটা বিরক্ত। ব্রাজিল কোচ জানাচ্ছেন খেলোয়াড়দের বাকিসব বাদ দিয়ে খেলায় মনযোগ দিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 Oct 2007, 09:34 AM
Updated :
26 Apr 2022, 02:50 PM
টেরেসোপোলিস, ১০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)