ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তাজিকস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে সৈয়দ নাঈমুদ্দিন খুব চাপের মধ্যে ছিলেন। ম্যাচের পর একটু হেসেই বাংলাদেশের কোচ বুঝিয়ে দিলেন তিনি এখন নির্ভার। কারণ অনেকের ধারনাকে ভুল প্রমাণ করেছে তার তত্ত্বাবধানে তৈরি বাংলাদেশ। কিন্তু বিস্ময়করভাবে এই সুখানুভূতির ম্যাচ নিয়ে তেমন কিছুই বললেন না, আকুতি জানালেন বাংলাদেশের ফুটবলারদের পাশে দাঁড়ানোর জন্য।
কারণ তার মনে এতটুকু সন্দেহ নেই বাংলাদেশী ফুটবলারদের ক্ষমতা নিয়ে,"ম্যাচটা জিতলে বেশি খুশি হতাম। তারপরও সীমিত সুযোগ-সুবিধার মধ্যে তারা যা করেছে তার জন্য আমি গর্বিত। তার কী খায়, ঠিকমতো পুষ্টি পায় কিনা, কতোটা খেলার সুযোগ পায় সবই আপনারা জানেন। এরপরও ফুটবলাররা নিজেদের সাধ্যমতো চেষ্টা করে, এটাকেই আমি স্যালুট করি।" ব্রাদার্স ক্লাবে কোচিংয়ের সুবাদে বাংলাদেশের ফুটবল অবকাঠামো সম্পর্কে তিনি জানেন। তারপর বাংলাদেশ দলের প্র্যাকটিস ক্যাম্পে ফুটবলারদের খুব কাছ থেকে দেখেছেন নাঈমুদ্দিন। এবং খাওয়ার মান উন্নত করার জন্যও তিনি তাগিদ দিয়েছিলেন।
বাংলাদেশের এই ভারতীয় কোচ ভারতীয় দলকেও কাছ থেকে দেখেছেন। দেখার অভিজ্ঞতায় বাংলাদেশ ফুটবলারদের ভীষণ বঞ্চিত মনে হয় তার। তাই বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট সবার কাছে তার আকুতি, "বাংলাদেশের ফুটবলারদের সামর্থ্য নিয়ে আমার সন্দেহ নেই। তাদের সমর্থন যোগান, এ
bdnews24