ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- পিছিয়ে গেল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ বছরের ১১ ডিসেম্বরের পরিবর্তে ২০০৮ সালের মে মাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সোমবার কলম্বোতে সাফের সভার পর সাফ সেক্রেটারি সিরাজুল ইসলাম বাচ্চু টুর্নামেন্ট পেছানোর খবর দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। পেছানোর মূল কারণ ভারতের আপত্তি, ফিফা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের পেশাদার লিগ ও জাতীয় লিগ শুরু হচ্ছে আগামী নভেম্বরে। সে কারণেই তারা অনুরোধ করেছিল টুর্নামেন্টটি পেছানোর। তাদের অনুরোধ রেখেছে দক্ষিণ এশীয় ফুটবল সংস্থা। আর তাই মালদ্বীপ ও শ্রীলংকার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পিছিয়ে এখন অনুষ্ঠিত হবে আগামী বছরের মে মাসে। আগামী বছর ২৬ ফেব্র"য়রি টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে মালদ্বীপে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩০ঘ.
bdnews24