[ খেলা ] শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল, আর্সেনাল ও ইন্টার সম্ভাব্য ড্রটাকে নিশ্চিত জয়ে রূপ দিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার স্প্যানিশ প্রিমেরা লিগে রিক্রিয়েটিভো হেলুভাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা। সিরি-এতে অবস্থানটা আরো পোক্ত করেছে ইন্টার মিলান। আর তাদের আরো সুবিধে করে দিয়েছে জুভেন্টাস। রোববার ফিউরেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। শনিবার উইগান অ্যাথলেটিককে ৪-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে বসা ম্যানচেস্টার ইউনাইটেডকে হটিয়ে দিয়েছে আর্সেনাল। নাটকীয় এক ম্যাচে সান্ডারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে গানার্সরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ০৯:৫৩, ৮ অক্টোবর ২০০৭ | আপডেট: ১৪:৪৯, ২৬ এপ্রিল ২০২২ মাদ্রিদ/লন্ডন/রোম, ৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24