২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালেন্সিয়ার হার, জিতেছে ইন্টার

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দখল করার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু সুযোগটা নষ্ট করেছে ভ্যালেন্সিয়া। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগার একমাত্র ম্যাচটিতে নিজেদের মাঠে এসপানিওলের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। সিরি-এতে অবশ্য ঠিক উল্টো ছবি। হুলিও ক্রুজের দু গোলে নাপোলিকে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছে ইন্টার মিলান। দিনের অন্য ম্যাচে আটলান্টা ও উদিনেস গোলশূন্য ড্র করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 12:40 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

মিলান/মাদ্রিদ, ৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দখল করার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু সুযোগটা নষ্ট করেছে ভ্যালেন্সিয়া। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগার একমাত্র ম্যাচটিতে নিজেদের মাঠে এসপানিওলের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। সিরি-এতে অবশ্য ঠিক উল্টো ছবি। হুলিও ক্রুজের দু গোলে নাপোলিকে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছে ইন্টার মিলান। দিনের অন্য ম্যাচে আটলান্টা ও উদিনেস গোলশূন্য ড্র করেছে। টানা পাঁচ ম্যাচ জিতে রীতিমতো হাওয়ায় উড়ছিল ভ্যালেন্সিয়া। মিনিট পাঁচেকের মধ্যেই রুবেন বারাহার গোলে ষষ্ঠ জয়টিও অনায়াস মনে হচ্ছিল। ডেভিড ভিলার কর্নারে প্রতিপক্ষ দুজন ডিফেন্ডারকে উচিয়ে হেডে গোলটি করেছেন বারাহা। খানিকবাদে ব্যবধান প্রায় বাড়িয়ে দিচ্ছিলেন ভিলা। কিন্তু এসপানিওল কিপার কার্লোস কামেনি দারুনভাবে রুখে দেন তাকে। অসাধারণ এক গোলে সমতা ফিরিয়েছে এসপানিওল। স্পেন জাতীয় দলে সদ্য ডাক পাওয়া আলবার্ত রিয়েরা ২১ মিনিটের মাথায় করেছেন গোলটি। ভালদোর ভাসিয়ে দেওয়া ক্রসটি বুক দিয়ে নামিয়ে দারুণ এক বাঁক খাওয়ানো ভলিতে সমতা ফিরিয়েছেন এই মিডফিল্ডার। জয়সূচক গোলটির উৎসও ভালদো। মিনিট দশেক বাকি থাকতে দারুণ এক ডিফেন্স চেরা থ্রু বাড়িয়েছেন তিনি। আগুয়ান ভ্যালেন্সিয়া কিপার টিমো হিল্ডেব্র্যান্ডের পাশ দিয়ে নিচু শটে বল জালে পাঠিয়েছেন লুইস গার্সিয়া। এই হারে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এখন ভ্যালেন্সিয়া। কিন্তু রোববারের নির্ধারিত খেলাগুলো শেষে হয়তো পাল্টে যাবে অবস্থানটা। সানসিরোর ম্যাচে ১৬ মিনিটের ব্যবধানে ইন্টারের জয় নিশ্চিত করেছেন হুলিও ক্রুজ। ২০ মিনিটের মাথায় জ