ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বিশ্বকাপ প্রাক-বাছাইপর্ব খেলতে ঢাকায় এসে পৌঁছেছে তাজিকস্তান। শনিবার ভোরে আসা ২০ সদস্যের এই দলে ১৬ জন ফুটবলারের সঙ্গে আছেন ৪ জন কর্মকর্তাও। তাদের সঙ্গে আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ বছাইপর্বের হোম ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দলও বিকেএসপি থেকে ঢাকায় এসে হোটেল সোনারগাঁও-এ উঠেছে। বাংলাদেশ দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে হাসান আল মামুনকে, সহ অধিনায়ক সাইফুর রহমান মনি।
এই তাজিকস্তানের কাছে গত বছর এএফসি চ্যালেঞ্জ কাপে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য একটা সম্মানজনক ফল আশা করছে স্বাগতিকরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি /এমএম/২২০০ঘ.
bdnews24