২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া সাংবাদিক মনোয়ারের মৃত্যুবার্ষিকী রোববার

অকালপ্রয়াত ক্রীড়া সাংবাদিক মনোয়ার আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী রোববার। ২০০৪ সালের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে মারা যান এই মেধাবী তরুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অকালপ্রয়াত ক্রীড়া সাংবাদিক মনোয়ার আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী রোববার। ২০০৪ সালের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে মারা যান এই মেধাবী তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মনোয়ার আজকের কাগজ দিয়ে শুরু করেছিলেন ক্রীড়া সাংবাদিকতা ক্যারিয়ার। সেখান থেকে যোগ দিয়েছিলেন দৈনিক মানবজমিনে। সমসাময়িক তরুণদের মতো আরও অগ্রসর হওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু এক অসহ্য বুকের ব্যথায় মুহুর্তেই শেষ হয়ে যায় সব। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবার এবং তার বন্ধু-বান্ধবদের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে শুভাকাঙ্খীদের কাছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৮১০ঘ.