২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব হকির টানা অষ্টম শিরোপা জিতেছে বিকেএসপি

টানা অষ্টমবারের মতো জাতীয় যুব হকির শিরোপা জিতেছে বিকেএসপি। বৃহস্পতিবার আরাফ অ্যাপারেলস ২১-তম জাতীয় যুব হকির ফাইনালে তারা ৩-২ গোলে ঢাকা জেলাকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টানা অষ্টমবারের মতো জাতীয় যুব হকির শিরোপা জিতেছে বিকেএসপি। বৃহস্পতিবার আরাফ অ্যাপারেলস ২১-তম জাতীয় যুব হকির ফাইনালে তারা ৩-২ গোলে ঢাকা জেলাকে হারিয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে ভালই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ৯ মিনিটের মাথায় অজিতের গোলে এগিয়ে যায় বিকেএসপি। ২৮ মিনিটে এই গোল শোধ করেন ঢাকার জামাল হোসেন শাওন। তার মিনিট দুয়েক পরেই হাসান যোবায়েরের গোলে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বিকেএসপি। ৫৪ মিনিটে ঢাকার জামাল হোসেন শাওনের দ্বিতীয় গোলে ম্যাচে সমতা ফিরলেও ৬০ মিনিটে অজিতের জয়সূচক দ্বিতীয় গোলে বিকেএসপির ঘরেই ওঠে যুব হকির চ্যাম্পিয়ন ট্রফি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০৪৫ঘ.