২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব হকির ফাইনালে বিকেএসপি ও ঢাকা

আরাফ অ্যাপারেলস ২১-তম জাতীয় যুব হকির ফাইনালে উঠেছে বিকেএসপি ও ঢাকা জেলা। আগামী বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ফাইনালে মুখোমুখি হবে। একই ভেন্যুতে বুধবার ঢাকা ১৩-০ গোলে মুন্সীগঞ্জকে এবং বিকেএসপি ৪-১ গোলে রাজশাহীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ঢাকার রকিব উদ্দিন চারটি এবং মামুনুর রশীদ ও ফয়সাল হোসেন তিনটি করে গোল করেছেন। এছাড়া আলমগীর ইসলাম দুটি এবং আব্দুর রশীদ একটি গোল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আরাফ অ্যাপারেলস ২১-তম জাতীয় যুব হকির ফাইনালে উঠেছে বিকেএসপি ও ঢাকা জেলা। আগামী বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ফাইনালে মুখোমুখি হবে। একই ভেন্যুতে বুধবার ঢাকা ১৩-০ গোলে মুন্সীগঞ্জকে এবং বিকেএসপি ৪-১ গোলে রাজশাহীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ঢাকার রকিব উদ্দিন চারটি এবং মামুনুর রশীদ ও ফয়সাল হোসেন তিনটি করে গোল করেছেন। এছাড়া আলমগীর ইসলাম দুটি এবং আব্দুর রশীদ একটি গোল করেছেন। দিনের অন্য ম্যাচে বিকেএসপি ৪-১ গোলে হারিয়েছে রাজশাহীকে। বিজয়ী দলের হাসান যোবায়ের ও বেলাল হোসেন দুটি করে গোল করেছেন। রাজশাহীর পক্ষে একমাত্র গোলটি করেছেন রানা কুমার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি