২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাস ছেড়ে চলে যেতে পারেন দেল পিয়েরো!

ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই তিনি জুভেন্টাসের সঙ্গী। ১৯৯৩ সালে তুরিনের 'ওল্ড লেডি' নামে পরিচিত ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। তার পর থেকে আলেসান্দ্রো দেল পিয়েরো কখনোই দল ছাড়ার কথা ভাবেননি। এমনকি ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পরও নয়। কিন্তু জুভেন্টাসের সমার্থকে পরিণত হওয়া সেই দেল পিয়েরোর দলত্যাগ নিয়েই এখন ইতালির ফুটবলাঙ্গনে গুঞ্জন!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

মিলান, ২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই তিনি জুভেন্টাসের সঙ্গী। ১৯৯৩ সালে তুরিনের 'ওল্ড লেডি' নামে পরিচিত ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। তার পর থেকে আলেসান্দ্রো দেল পিয়েরো কখনোই দল ছাড়ার কথা ভাবেননি। এমনকি ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পরও নয়। কিন্তু জুভেন্টাসের সমার্থকে পরিণত হওয়া সেই দেল পিয়েরোর দলত্যাগ নিয়েই এখন ইতালির ফুটবলাঙ্গনে গুঞ্জন! দীর্ঘ ১৪ বছর কাটিয়ে দেয়ার পর 'জুভ'দের সঙ্গে নতুন চুক্তি নিয়ে একটা ঝামেলা হয়েছে এই স্ট্রাইকারের। ঝামেলাটা কী তা জানা যায়নি! তবে জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর আলেসিও সেচ্চো জানিয়েছেন, "তাকে হারানোর একটা ঝুঁকি আছে। তবে সাধ্যানুযায়ী সব কিছুই আমরা করছি। চুক্তিটা হওয়ার সম্ভাবনাও অবশ্য আছে। এ ব্যাপারে ক্লাবই সব কিছু জানাবে। অবশ্য এটা এমনই এক পরিস্থিতি যে কারোরই কিছু করার নেই।" এ মৌসুমের শুরুতে দেল পিয়েরোর স্ট্রাইকিং জুটি ডেভিড ত্রেজেগেও কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ক্লাব ছাড়ার হুমকি দিয়েছিলেন। যদিও পরে নতুন চুক্তিতে সই করেন তিনি। তাতে জুভেন্টাসেরই লাভ হয়েছে। ৭ গোল করে ত্রেজেগেই এখন ইতালিয়ান সিরি 'এ'র সর্বোচ্চ গোলদাতা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.