ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২১-তম যুব হকির সুপার লিগে দুর্দান্ত সূচনা করেছে বিকেএসপি। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১০-১ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। দিনের অন্য ম্যাচে ঢাকা ৪-২ গোলে হারিয়েছে ফরিদপুরকে।
"এ" গ্র"পের ম্যাচে বিকেএসপির জয়ে বড় ভূমিকা রেখেছেন অজিত কুমার হ্যাটট্রিকসহ চার গোল করে। রোকনুজ্জামান তিন গোল এবং হাসান যোবায়ের, মনিরুল ইসলাম ও রুবেল হোসেন একটি করে গোল করেছেন। ময়মনসিংহের পক্ষে একমাত্র গোলটি করেছেন জাহিদুল ইসলাম।
তুলনায় ভাল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে "বি" গ্র"পের ঢাকা-ফরিদপুর ম্যাচে। ঢাকা জিতলেও ১৭ মিনিটে ফরিদপুর এগিয়ে যায় পেনাল্টি কর্ণার থেকে করা রিয়াজ হোসেনের গোলে। এরপর শুরু হয় ঢাকার গোল উৎসব, টানা চার গোল করেছেন আলমগীর, ফয়সাল, আব্দুর রশীদ ও আফসারউদ্দিন। ফরিদপুরের সাইফুলের গোলে ব্যাবধান কমে ৪-২ হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০৪০ঘ.
bdnews24