বিজয় দিবস হকির শিরোপা বিকেএসপির
তীব্র উত্তেজনাপূর্ণ ম্যচে টাইব্রেকারে বিকেএসপিকে জিতিয়ে নায়ক হয়ে গেছেন মেহরাব হোসেন। বিকেএসপির এই গোলরক্ষক টাইব্রেকারে জিমি ও খোকনের হিট ঠেকিয়ে দিয়ে আরমানিয়ান হকি একাদশকে ফাইনালে ৫-২ গোলে হারিয়েছে।
বুধবার বিকেলে বিজয় দিবস হকির ফাইনালে নির্ধারিত সময়ে বিকেএসপি--আরমানিয়ান একাদশের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় আব্দুস সামাদ মামুনের গোলে এগিয়ে যায় আরমানিয়ান একাদশ। গোল খেয়ে উজ্জিবীত হয়ে উঠেন বিকেএসপির খেলোয়াড়রা। সমানতালে খেলে যান অরমানিয়ান একাদশের সঙ্গে। তবে শেষের দিকে আক্রমনের তীব্রতা বাড়িয়ে ম্যাচ শেষের মিনিট ছয়েক আগে অজিতের গোলে ম্যাচে ফেরে বিকেএসপি।
অতিরিক্ত সময় ১৫ মিনিটেও ১-১ গোলের সমতায় শেষে হয় ম্যাচ। তারপর টাইব্রেকারে বিকেএসপির গোলরক্ষক মেহরাব হোসেন অসাধারণ নৈপুন্যে দুটো হিট ঠেকিয়ে বিকেএসপিকে বিজয় দিবস হকির শিরোপা উপহার দেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম খান।
