২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তবানুগ স্বপ্ন নিয়েই এগোচ্ছে চট্টগ্রাম মোহামেডান

ঢাকার ক্লাবগুলোর সঙ্গে সামর্থ্যের বিশাল ফারাক থাকলেও খেলাধুলায় আগ্রহ ও বড় আসরে অংশগ্রহনে কোনো খামতি নেই চট্টগ্রাম মোহামেডানের। জাতীয় ফুটবল লিগের মতোই দেশে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া পেশাদার ফুটবলেও তারা অংশ নিচ্ছে ঐতিহ্যের অংশীদার হতে। সামর্থ্য থাকলে হয়তো শিরোপা -- স্বপ্নই দেখত ; সীমাবদ্ধতা সেই স্বপ্নকে নামিয়ে এনেছে ৫/৬ নম্বরে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 08:25 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সোমবার বি. লিগের আনুষ্ঠানিক ক্লাব -- পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মোহামেডানের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম জানিয়েছেন, “ঢাকার ফুটবলারদের নিয়ে আমরা মোটামুটি একটা দল দাঁড় করিয়েছি। তাদের কাছে আমাদের প্রত্যাশা ৫/৬ নম্বরে থাকা।”

দলের প্রায় সবাই --ই ঢাকায় খেলেন। তাদের সঙ্গে বিদেশী খেলোয়াড় যোগ হলে দলের শক্তি আরো বাড়বে বলেই মনে করছেন কোচ নজরুল ইসলাম লেদু। ইতিমধ্যে গিনির ডিফেন্ডার কামারা সাইফুল্লাকে নিশ্চিত করে ফেলেছে তারা। আরো তিন বিদেশীর জন্য চেষ্টা চলছে। যেসব আফ্রিকান ফুটবলার ভারতে খেলেন তাদের মধ্যে থেকেই দেখেশুনে দু --  একজনকে দলে টানতে চায় মোহামেডান।

শুরুর দিকে টাকা --- কড়ির একটু সমস্যা হলেও এখন তা নেই। এক কোটি টাকা বাজেটের দল গড়তে তারা সঙ্গে পেয়েছে পি. এইচ. পি গ্র“পের মতো ব্যবসা প্রতিষ্ঠানকে। আছে গোয়ালিনী, এলিট গ্র“প, মেনজ ক্লাব আর কেডিএসও। অন্যরা যেখানে স্পন্সরের জন্য হা -- হুতাশ করছে,সেখানে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে আছে বেশ কয়েকটি ব্যবসা--প্রতিষ্ঠান।

সুতরাং অর্থ ও দলীয় শক্তির সমন্বয়ে তাদের ৫/৬ নম্বরে থাকার স্বপ্নটা মোটেও বাড়াবাড়ি কিছু নয়।