২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেঞ্চুরিয়ানদের দুঃখের দিনে জয়ান্থার হাসি!

আগেরদিন অসময়ে হলেও হেসে উঠেছিল জাভেদ ওমরের ব্যাট। তবে তার সেঞ্চুরি বিমানকে জিতিয়েছিল। তার মতোই আপাতত বাংলাদেশ দলের ‘সাবেক’ ওপেনার হয়ে থাকা রাজিন সালেহও সোমবার জাভেদের পদাঙ্ক অনুসরণ করলেন।তবে রাজিন ইয়াং পেগাসাসের বিপক্ষে হার না মানা সেঞ্চুরি করলেও তা বিফলে গেছে। নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে তার সেঞ্চুরিতে ২৪০ রান তুলেও প্রিমিয়ারে নবাগত পারটেক্স হেরে গেছে ২ উইকেটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

একই দুঃখে পুড়তে হয়েছে  কলাবাগানের মাহবুবুল করিমকেও। বিকেএসপিতে ভিক্টোরিয়ার ২৬২ রান তাড়া করতে নামা কলাবাগান তার ১০৮ রান সত্ত্বেও অলআউট হয়ে গেছে মাত্র ১৭৯ রানে। এবং ম্যাচটা হেরেছে ৮৩ রানে।

কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটে দিনের অন্য ম্যাচেও সেঞ্চুরি হয়েছে। তবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ওই ম্যাচ শেষে সেঞ্চুরিয়ান সামান জয়ান্থা হাসতে পেরেছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ইন্দিরা রোডকে ৯ উইকেটে হারিয়ে সাত ম্যাচে ষষ্ঠ জয় তুলে নেয়া সোনারগাঁ ক্রিকেটার্স এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তাদের পেছনে অর্থাৎ তৃতীয় স্থানে ডিওএইচএস এবং মোহামেডানের সঙ্গে এদিন পঞ্চম জয় নিয়ে যোগ দিয়েছে ভিক্টোরিয়াও।

টসে জিতে আগে ব্যাট করতে নামা ইন্দিরা রোড সুমন বড়–য়ার (৫১) ফিফটিতে ১৯৫ রানের মাঝারি মানের স্কোর দাঁড় করায়। জবাব দিতে নামা সোনারগাঁ ৩৫ রানে ওপেনার আল শাহরিয়ারের (১৬) উইকেট হারালেও অন্য ওপেনার মেহরাব হোসেন সিনিয়রকে নিয়ে শ্রীলংকান ব্যাটসম্যান সামান জয়ান্থার অবিচ্ছিন্ন ১৬১ রানের জুটি ৩৫.২ ওভারেই লক্ষ্যে পৌছে দেয়। মেহরাবের ৭১ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারির মার। তবে ৯৮ বলে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকা জয়ান্থার ইনিংসটা ছিল অনেক বেশি আক্রমনাতœক। তাতে ৫টি চারের পাশাপাশি ৫টি ছক্কার মারও ছিল। ম্যাচ সেরার পুরস্কারটা তাই তার জন্যই সংরক্ষিত ছিল।

আর ভিক্টোরিয়া --- কলাবাগান ম্যাচে সেটার এক এবং অদ্বিতীয় দাবিদার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নাসিরুদ্দিন ফারুক (৬১) ও হাসানুজ্জামান রোজেলরাও (৪১*) রান করেছেন বটে। কিন্তু ভিক্টোরিয়াকে ২৬২ রানে পৌঁছে দিয়েছে মূলত রিয়াদের মাত্র ৫৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংসটাই। সেখানেই শেষ নয়। নিজের বাঁ --- হাতি স্পিনেও কলাবাগানের হন্তারক তিনি। সেঞ্চুরিয়ান মাহবুবুল সহ ২৬ রানে তার শিকার চার ব্যাটসম্যান! এমন অল রাউন্ড নৈপূন্যের পর অন্য কাউকে বাছার সাধ্য কার! দল হারলেও নিজের অপরাজিত ১১২ রানের জন্য ম্যাচ সেরার পুরস্কারের সান্ত্বনা জুটেছে রাজিনেরও। তাতে অবশ্য ম্যাচ জেতাতে না পারার দুঃখ লাঘব হয়নি!

সংক্ষিপ্ত স্কোর

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম

ইন্দিরা রোড : ৫০ ওভারে ১৯৫/৯ ( মেহেদি ১৩, রাসেল ১৭, সুমন ৫১, গোলাম ১০, হামিদুল ৩০, আনিস ১৭, মুরাদ ১৭, অতিরিক্ত ১৯, আশিকুর ৩/৩২, জয়ান্থা ১/৩৫, রফিক ১/৪০, অলক ১/১২, ওবায়দুল ৩/২৪)

সোনারগাঁ ক্রিকেটার্স : ৩৫.২ ওভারে ১৯৬/১ ( আল শাহরিয়ার ১৬, মেহরাব সিনিয়র অপরাজিত ৭১, জয়ান্থা অপরাজিত ১০০, অতিরিক্ত ৯, সাজিদ ১/৩৭)

ফল : সোনারগাঁ ক্রিকেটার্স ৯ উইকেটে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : সামান জয়ান্থা ( সোনারগাঁ ক্রিকেটার্স )

বিকেএসপি

ভিক্টোরিয়া : ৫০ ওভারে ২৬২/৬ ( ইমরুল ২২, ফারুক ৬১, মুস্তাকিম ১৬, মুশফিকুর ১৮, মাহমুদুল্লাহ ৭৮, হাসানুজ্জামান অপরাজিত ৪১, অতিরিক্ত ১৬, মাহমুদুজ্জামান ১/৪৩, সালাউদ্দিন ১/২৩, ঠনি ৩/৪৭, রাশেদুল ১/৬০)

কলাবাগান : ৪৬.২ ওভারে ১৭৯/১০ ( নাহিদুল ১০, মাহবুবুল ১০৮, গোলাম ১২, সালাউদ্দিন ১৯, রাশেদুল ১৮, শুভ্র ২/২৮, সাব্বির ২/৩০, মাহমুদুল্লাহ ৪/২৬)

ফল : ভিক্টোরিয়া ৮৩ রানে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : মাহমুদুল্লাহ রিয়াদ ( ভিক্টোরিয়া)

নারায়নগঞ্জ ফত্ল্লুা স্টেডিয়াম

পারটেক্স : ৫০ ওভারে ২৪০/৭ ( রাজিন অপরাজিত ১১২, রাকিবুল ২১, তারিক ১১, রাশেদ ২০, নিয়ামুর ২০, হাসান ২১, অতিরিক্ত ২১, দেলোয়ার ৩/৪৬, মারুফ ১/৩৩, শরীফুল্লাহ ১/৩৩, লালমোহন ১/৩২)

ইয়াং পেগাসাস : ২৪৪/৮ ( লালমোহন ২১, মারুফ ৪২, শরীফুল্লাহ ৬২, রাইসুল ৪৬, সাঈফ ২৯, ডিপাজ্জ্বল ৩/৩৪, রেজাউল ২/৩৬, হাসান ২/৩৬)

ফল : ইয়াং পেগাসাস ২ উইকেটে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : রাজিন সালেহ ( পারটেক্স)