২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেপ টাউন টেস্ট জিতে সিরিজও জিতে নিলো দক্ষিণ আফ্রিকা

২ উইকেটে ৩৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে মধ্যাহ্ন বিরতির আগে আরো দু উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। স্কোর তখন ৪ উইকেটে ৩৯! ৩৩ রান করে আউট হয়ে গেছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। দুটি করে উইকেট নিয়ে দানিশ কানেরিয়া (২/৪৩) ও মোহাম্মদ আসিফ (২/৫২) বেশ চাপের মুখেই রেখেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যানদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 09:58 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

কিন্তু  জ্যাক ক্যালিস (৫১) আর অ্যাশওয়েল প্রিন্সের (৫৯*) ১১৭ রানের পঞ্চম উইকেট জুটি সেই চাপ ধীরে ধীরে সরিয়ে জয়ের একেবারে কাছে নিয়ে যায়। শেষ পর্যন্ত দুদিনেরও বেশি বাকি থাকতে দক্ষিণ আফ্রিকা জয়ের লক্ষ্য ১৬১ রানে পৌঁছে যায় ৫ উইকেট হারিয়ে।

ম্যান অব দি ম্যাচ ও ম্যান অব দি সিরিজ হয়েছেন জ্যাক ক্যালিস।