২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপ টেবিল টেনিস সোমবার থেকে

ফেডারেশন কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিসের সংবাদ সম্মেলন করতে এসে টেবিল টেনিসের অ্যাডহক কমিটির কর্মকর্তারা নিজেদের বৈধ এবং গ্রহনযোগ্য করে তুলতেই ব্যস্ত ছিলেন বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

গত কোরবানির ঈদের আগে হঠাৎ করে নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরীর নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে। নির্বাচিত কমিটিরও সভাপতি ছিলেন তিনি। রোববার সংবাদ সম্মেলনে এসে তিনি সেই কমিটির গতিশীলতা হারিয়ে ফেলার কথা তুলে ধরেন, “মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হতো না। কাজের মধ্যে কোনো সচ্ছতা ছিল না। আগের সরকারকেও অনুরোধ করেছিলাম নির্বাচন দিয়ে কমিটিকে পুর্নগঠন করতে।”

তদারকি সরকার আসার পর সেই নির্বাচিত কমিটি ভেঙ্গে গঠন করা অ্যাডহক কমিটির প্রথম আয়োজন ফেডারেশন কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস। উডেনফ্লোর জিমনেসিয়ামে আগামী ২৯ জানুয়ারি এই টুর্নামেন্ট শুরু হয়ে। শেষ হবে ৩১ জানুয়ারি। ৬ টি ইভেন্টে মোট আটটি দল অংশ নেবে। দলগুলোকে বাছাই করা হয়েছে গত জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতার পারফরম্যান্সের ভিত্তিতে। ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মওদুদুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক সাঈদুল হক সাদী প্রমুখ।