ভোলা ও খুলনার দ্বিতীয় জয়
প্রথম মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে খুলনা ও ভোলা জেলা। রোববার আনসার ও ভিডিপির (১৩১/৮) বিপক্ষে ২ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে খুলনা (১৩২/৮)। বিজয়ী দলের সহেলী সুলতানা হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। তবে রাজশাহীর (৯৮/৯) বিপক্ষে ভোলার (৯৯/১) জয়টা সহজ, ৯ উইকেটের। দিনের অন্য ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৫৭/৯) ৬১ রানে হারিয়েছে রাঙ্গামাটিকে (৯৬/১০)।
- প্রথম মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে খুলনা ও ভোলা জেলা। রোববার আনসার ও ভিডিপির (১৩১/৮) বিপক্ষে ২ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে খুলনা (১৩২/৮)। বিজয়ী দলের সহেলী সুলতানা হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। তবে রাজশাহীর (৯৮/৯) বিপক্ষে ভোলার (৯৯/১) জয়টা সহজ, ৯ উইকেটের। দিনের অন্য ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৫৭/৯) ৬১ রানে হারিয়েছে রাঙ্গামাটিকে (৯৬/১০)।
