জরুরী কমিটি নিয়েই তোড়জোড় শুরু করেছে বাফুফে
এখনো পেশাদার লিগ কমিটি গঠন করতে না পারলেও জরুরী কমিটি গঠনে তৎপর হয়ে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার বাফুফে সভায় কর্মকর্তারা এ নিয়ে আলেচনা করেছেন।
সভায় কর্মকর্তারা বলেন, এএফসির গাইড --- লাইন অনুযায়ী জরুরী কমিটি বাফুফের গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিকে দেওয়া হচ্ছে তাৎক্ষনিকভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও। ৫ সদস্যের এই কমিটিতে অবশ্যই থাকবেন বফুফে সভাপতি ও সাধারণ সম্পাদক, বাকি তিনজনকে নেওয়া হবে কার্যনির্বাহী কমিটি থেকে। এই তিনজনকে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফে সভাপতি এস এ সুলতানকে।
এছাড়া একটা টুর্নামেন্ট বাইলজ কমিটি করা হয়েছে বাফুফের সহ- সভাপতি মনির আহমেদকে আহ্বায়ক করে। কমিটির বাকি তিন সদস্য হলেন দুই বাফুফে সহ--সভাপতি আব্দুর রহিম ও সিরজুল ইসলাম বাচ্চু এবং কোষাধ্যক্ষ শাহ আলম চৌধুরি। আগে টুর্নমেন্ট কমিটি বাইলজ গঠন করলেও এখন থেকে এই কমিটিই করবে এই কাজ।
এছাড়া অনুর্ধ্ব --- ১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। এতে অংশ নেওয়ার জন্য এন্ট্রি জমা দিয়েছে জমা দিয়েছে ৫২টি দল। আর জেএফএ কাপে ৫৫ টা দলের অংশগ্রহণ নিশ্চিত করার পর সভায় টুর্নামেন্টের বাইলজ অনুমোদন করা হয়েছে।
