২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ১৭৮/৩

সিরিজে ২ ---- ০ তে এগিয়ে যাওয়ায় দল নিয়ে বেশ কিছু পরীক্ষার ঝুঁকি নিয়েছে ভারত। অবশ্য ঝুঁকি বলা ঠিক হতো ফলাফল খারাপ হলে। সৌরভ গাঙ্গুলীকে বিশ্রাম দিয়ে গৌতম গম্ভীরের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল রবীন উথাপ্পাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন উথাপ্পা। শুরুতেই গম্ভীরকে (০) হারিয়েও তাই সমস্যায় পড়তে হয়নি টসে হেরে ব্যাট করতে নামা ভারতকে। ২৫ ওভার শেষে তাদের  স্কোর ৩ উইকেটে ১৭৮। ৪১ বলে ১১ টি চার ও ২টি ছক্কাসহ ৭০ রানের ঝড়ো এক ইনিংস খেলে আউট হয়ে গেছেন উথাপ্পা। তারপর  তিন নম্বরে নামা সুরেশ রায়নাকেও (২৩) বিদায় নিয়েছেন। তারপরও নিশ্চিন্তে বড় স্কোরের দিকে এগোচ্ছে ভারত। ব্যাট করছেন শচীন টেন্ডুলকার (৩৩*) ও রাহুল দ্রাবিড় (২৮*)।