২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদায়' বলে ফেললেন অ্যাস্টল

হঠাৎ করেই ঘোষণাটা এলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন নাথান অ্যাস্টল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের পরবর্তী ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড দল এখন পার্থে। সেখানেই এক সংবাদ সম্মেলনে শুক্রবার নিউজিল্যান্ডের এই ওপেনার জানিয়েছেন চতুর্থ বিশ্বকাপ আর খেলছেন না, তার আগেই সরে দাঁড়াচ্ছেন তিনি, “খুব করে চাচ্ছিলাম চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে। কিন্তু মনের গভীরে বুঝতে পারছিলাম অনুপ্রেরনার ঘাটতি দেখা দিয়েছে, আনন্দের মাত্রাটাও আগের জায়গায় নেই। তাই ...।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 10:44 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

এ কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট খেলবেন কিনা এ সিদ্ধান্তটা এখনো চূড়ান্ত করেননি গত ১১ বছরে ৮১ টেস্টে ১১ টি সেঞ্চুরিসহ ৪,৭০২ রান করা এই ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটের দ্রুততম (১৫৩ বলে, বনাম ইংল্যান্ড,ক্রাইস্টচার্চ,২০০২) সেঞ্চুরিটি এখনো তার দখলে। ওয়ানডেতেও নিউজিল্যান্ডের অনেক জয়ের এই নায়ক ২২৩ ম্যাচে ১৬ টি সেঞ্চুরিসহ করেছেন ৭,০৯০ রান। এ ছাড়া মিডিয়াম পেস বোলিংয়ে টেস্ট ক্রিকেটে ৫১ এবং ওয়ানডেতে ৯৯ টি উইকেটও পেয়েছেন। এমন একজন ক্রিকেটার যে কোনো দলের জন্যই অমূল্য সম্পদ। তবে কোচ জন ব্রেসওয়েল পারফর্মার অ্যাস্টলের পাশাপাশি সম্মান জানিয়েছেন অন্য অ্যাস্টলকেও,“ রেকর্ড অনুযায়ী ও অসাধারন খেলোয়াড়দের কাতারে। তবে আমরা আরো বেশি করে যা মিস করব তা হলো,ওর ধারাবাহিকতা আর দলের ভেতরে প্রভাব বিস্তার করার ক্ষমতা।”