২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপি আন্তর্জাতিক জুনিয়র টেনিসের শিরোপা জিতলেন দুই ভারতীয়

পঞ্চম বিকেএসপি আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বালক ও বালিকা এককের দুটো শিরোপাই জিতেছেন ভারতীয়রা। বালক এককে ভেংকট এবং বালিকা এককে কাইরা শ্রফ চ্যাম্পিয়ন হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বালক এককের ফাইনালে ভারতের ভেংকট ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন কোরিয়ার বিম কিমকে। বালিকা এককে কাইরা শ্রফ ৬-৩ ও ৬-১ গেমে উজবেকিস্তানের নিগোরাকে হারিয়েছেন।

বালক দ্বৈতে ফিলিপাইনের বার্ত ও কোরিয়ার হুং--এর জুটি ৬-২, ৫-৭, ৭-৬ (৭-৪) গেমে কোরিয়ার সিও --- কিম জুটিকে হারিয়ে শিরোপা জিতেছেন। বালিকা দ্বৈতে তাইপের লিউ --- চেন জুটি চ্যাম্পিয়ন হয়েছেন ৬-৭(৩), ৬-২, ৬-২ গেমে স্বদেশী চেঙ --- উ জুটিকে হারিয়ে।