১৩ মার্চ থেকে মিনি কুস্তি
২০ তম জাতীয় মিনি ও ক্যাডেট কুস্তি প্রতিযোগিতা আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে। তিনদিন ব্যাপী এ প্রযোগিতাটি হবে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে।
এতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শারীরিক ওজন ও ডাক্তারী পরীক্ষা ১২ মার্চ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেডারেশনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনের এন্ট্রি পাঠানোর শেষ সময় আগামী ১০ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত। সব জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে অংশ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে কুস্তি ফেডারেশন।
