২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো - বাংলার মহিলা ফুটবলের জন্য ডাকা হয়েছে ২৫ জনকে

ইন্দো --- বাংলা গেমসে বাংলাদেশ মহিলা ফুটবল দলও পাঠাবে। পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে মহিলা ফুটবলের প্রচলন কম। তাই দেশের সেরাদের নিয়ে জাতীয় দলের মতোই গঠন করা হবে, তবে দলের আনুষ্ঠানিক নাম হবে বাফুফে মহিলা একাদশ। দল গঠনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার ২৫ জনকে ডেকেছে প্রাথমিকভাবে। তাদের আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫ টায় মহিলা ক্রীড়া সংস্থায় সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 08:09 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ডাক পাওয়া ২৫ জন ঃ আয়েশা আক্তার, ডালিয়া আক্তার (ঢাকা জেলা), মাহফুজা খাতুন নীলা (রাজশাহী জেলা), মাকসুদা খন্দকার সুখী, ইতি আখতার সুরভী (নারায়ণগঞ্জ), ফারহানা খাতুন (দিনাজপুর জেলা), লীনা চাকমা, চম্পা চাকমা, মাইনু চাকমা, টিনা চাকমা , জয়া চাকমা, নাইম্রাচিং চৌধুরী, লক্ষèীদেবী নেওয়ার (রাঙ্গামাটি জেলা), সুইনু চাকমা, তৃষ্ণা চাকমা, নুবাই চিং মার্মা (বাংলাদেশ আনসার), চিংবাই মার্মা, রূপালী চাকমা, অংম্রা চিং মার্মা, ক্রাসিং মার্মা, নুসা প্র“ মার্মা, কেমি চাকমা, কাবিনা, আমিনা খাতুন (খাগড়াছড়ি) ও রোজিনা খাতুন (রংপুর জেলা)।