২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমে গেল ইন্দো-বাংলা গেমসের বাজেট

ইন্দো---বাংলা গেমসের বাজেট কমিয়ে এনেছে বিওএ। আগে ৯৪ লাখ টাকা বাজেট দিলেও এখন তা ৮১ লাখ টাকায় নামিয়ে এনেছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

জাতীয় ক্রীড়া পরিষদের পরামর্শেই বাজেট কমাতে হয়েছে তাদের। বিভিন্ন সম্ভাব্য খরচ কমিয়ে তারা ৮১ লাখ টাকায় নামিয়ে আনলেও তা বরাদ্দ দিতেও যে অর্থ মন্ত্রণালয় রাজি হয়ে যাবে, এমন কোনো কথা নেই। আসলে একটা দেশের সঙ্গে অরেকটা রাজ্যের অ্যাথলেটদের প্রতিদ্বন্দ্বিতার এই গেমস যেমন অসামঞ্জস্যপূর্ণ, তেমনি মানের দিক থেকেও অনেক নীচে।

যদিও এই ইন্দো--বাংলা গেমস নিয়ে এখন বিওএ’র খুব উৎসাহ তারপরও তারা নিশ্চিত নয় কত টাকা পাবে। জাতীয় পরিষদ থেকে এই বাজেট পাঠানো হলে অর্থ--মন্ত্রণালয় তা অনুমোদন করবে কিনা তার ওপরই নির্ভর করছে ফেডারেশনগুলোর প্রশিক্ষন, প্রস্তুতি।