আসিফ, মাহমুদ ও সুমিতার বিদেশে প্রশিক্ষন চূড়ান্ত
বিদেশে প্রশিক্ষন নিতে যাওয়া চূড়ান্ত হয়েছে দুই অ্যাথলেট ও এক শুটারের। অ্যাথলেট দুজন হলেন এসএ গেমসের দুই পদকজয়ী মাহফুজুর রহমান ও সুমিতা রানী দাস। আর শুটিং থেকে মনোনীত হয়েছেন দেশ সেরা শুটার আসিফ হোসেন খান।
বেজিং অলিম্পিকের বৃত্তি নিয়েই তারা উন্নত ট্রেনিংয়ের জন্য বাইরে যাচ্ছেন। বাংলাদেশের সাফল্যের চিরায়ত ইভেন্ট ¯িপ্রন্ট বাদ দিয়ে এস এ গেমসে ১১০ মিটার হার্ডলসে সোনা জিতে মাহফুজ সাফল্যের নতুন পথ খুলে দিয়েছেন। তারপর দোহা এশিয়ান গেমসের হিটে বাদ পড়লেও তার টাইমিং ( ১৪.২৭ সেকেন্ড) খারাপ ছিল না। ১০০ মিটার হার্ডলসে এসএ গেমসে রূপাজয়ী সুমিতা পারফরম্যান্স ও বয়সের দিক থেকে সম্ভাবনাময়ী, তাই মালয়েশিয়ার হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টারে প্র্যাকটিসের সুযোগ পাচ্ছেন।
এর আগে ফৌজিয়া হুদা জুঁইকেও পাঠানো হয়েছিল সেখানে প্র্যাকটিসের জন্য। কিন্তু এশিয়াডে তার কোনো সুফল দেখাতে পারেননি এই লং জাম্পার। “ সে হয়তো মনে করেছিল একবার যখন সুযোগ পেয়েছে বারবারই পাবে। কিন্তু এশিয়ান গেমসে তার পারফরম্যান্সে উন্নতির চেয়ে অবনতির ছাপই রেখেছে বেশি, যেকারণে তাকে বৃত্তি দিতে অপারগতা প্রকাশ করেছে বেজিং অলিম্পিক”ÑÑ বলেছেন বিওএ’র প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালীউল্লাহ।
একই কারণে বৃত্তির তালিকা থেকে বাদ পড়েছেন শুটার অঞ্জন সিংহ। “ প্রথমে তার নামও ছিল, কিন্তু এসএ গেমসে ও এশিয়াডে খারাপ করায় বাদ পড়েছেন” ÑÑÑ এ তথ্যও জানালেন ওয়ালীউল্লাহ। আর পুলিশের মার খেয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় প্র্যাকটিসের বাইরে থাকলেও আসিফ দোহা এশিয়ান গেমসে দেশের অন্য শুটারদের চেয়ে ভালো স্কোর করেছেন --- ৫৮৮। সেটাই তাকে চীনের গুয়াংজু ট্রেনিং সেন্টারে উচ্চতর প্র্যাকটিসের সুুযোগ করে দিয়েছে।
তবে এই তিনজন কবে যাবেন তা এখনো ঠিক হয়নি। বিওএ তাদের ফরমগুলো অ্যথলেটিকস ও শুটিং ফেডারেশনে পাঠিয়ে দিয়েছে। ওসব পূরণ হয়ে বিওএ’র কাছে কবে আসে তার ওপরই নির্ভর করছে অ্যাথলেটদের ট্রেনিয়ে যাওয়ার দিন-ক্ষণ চূড়ান্ত হওয়া। কারণ, এই ফরমগুলো হাতে পেলেই বিওএ আন্তর্জাতিক অলিম্পিক সলিডারিটিকে বৃত্তির টাকা ছাড় করানোর অনুরোধ জানাবে।
