ইন্দো বাংলা গেমসের জন্য ডাক পেলেন ২৫ ফুটবলার
ইন্দো বাংলা গেমসের জন্য অনুর্ধ্ব --- ১৯ বাফুফে একাদশ গঠনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার ২৫জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে। কলকাতায় ২৩ ফেব্র“য়ারি শুরু হয়ে ১ মার্চ শেষ হবে ইন্দো বাংলা গেমস। নির্বাচিত খেলোয়াড়দের বুধবার সকাল ১০ টার মধ্যে কোচ হাসানুজ্জামান বাবলূর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
ডাক পাওয়া ফুটবলাররা হচ্ছেন --- নেহাল, মাকসুদুল, সুলতান, পিন্টু কুমার, রাসেল, মোজাদ্দেক, মোস্তাফিজুর, মফিজুর, নুরুল, রবীন, মাহফুজুর, মোনায়েম, শেখ আলমগীর, মেজবাবুল, ইমতিয়াজ, মোবারক, শারফিন, ইমন, তৌহিদুল, জহিরুল, সাব্বির, জুয়েল রানা, শাহেদুল, বিপ্লব এবং রাশেদুল
