জেএফএ কাপের আট ভেন্যু
জেএফএ কাপ অনুর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার আটটি ভেন্যুর নাম ঘোষনা করেছে। এগুলো হচ্ছে খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, নাটোর, শরীয়তপুর এবং মেহেরপুর।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট ৭ ফেব্র“য়ারি একযোগে সাতটি ভেন্যুতে শুরু হবে। অংশ নেবে ৫৫ টি দল। নকআউট ভিত্তিক প্রথম রাউন্ডের প্রত্যেকটি ম্যাচ আয়োজনের জন্য একেকটা ভেন্যু তিন হাজার টাকা করে পাবে।
