২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপিতে শুরু হয়েছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস

পঞ্চম বিকেএসপি আন্তর্জাতিক জুনিয়র টেনিসের প্রথম দিনে ছিল বাছাই পর্বের খেলা। রোববার নিজেদের ম্যাচ জিতে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন বালক বিভাগে ইংল্যান্ডের ম্যাক্স, ভারতের সিতারা ও ক্রাইটোফের এবং কোরিয়ার কিম। বালিকা বিভাগে এ যোগ্যতা অর্জন কারীরা হলেন নেদারল্যান্ডসের ভিলার ও স্কুরস এবং বেলজিয়ামের মলম্যান ও স্কে রি-উ-রেস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

রোববার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন টেনিস ফেডারেশনের সভাপতি জ্বালানী সচিব এ এম এম নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিকেএসপির মহা --- পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম নজীব হাসান ও টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ছানাউল হক।

ভারত, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ফিলিপাইন, নেদারল্যান্ডস, বেলজিয়াম শ্রীলংকা, ইউক্রেন, উজবেকিস্তান, রুমানিয়া, কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশের মোট ৬০ জন বালক ও ২৫ জন বালিকা এতে অংশ নিচ্ছেন।