খুব সাবধানে স্বপ্ন দেখছে বাংলাদেশ কাবাডি দল
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের এবারের স্বপ্নও সেমিফাইনালে ওঠার মধ্যেই ঘোরাফেরা করছে।
আগামী ২৪ জানুয়ারি থেকে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশের স্বপ্ন এর চেয়ে বেশি নয়। কাবাডি দল স্বপ্ন দেখেও খুব সবাধানে; একটু এদিক-- সেদিক হলেই সে স্বপ্নটাও হাস্যকর হয়ে যাবে। কারণ, চ্যাম্পিয়নশিপের বড় দাবিদার ভারত। ইরান --- পাকিস্তান--- জার্মানিও শক্তিশালী দল।
তবে বাংলাদেশ কাবাডি দলের কোচ আব্দুল জলিল সাহস করে ফাইনালের কথাও বলেছেন, “ভারতের সঙ্গে সেমিফাইনালে দেখা না হলে আমাদের ফাইনাল খেলারও সুযোগ আছে।” বোঝাই যাচ্ছে, ভারতকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা; কারণ, স্বীকৃত সত্য হচ্ছে, শক্তি--সামর্থ্যে ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। আবার পাকিস্তান--- ইরানের চেয়েও যে খুব এগিয়ে তা --ও বলা যাবে না। এই ইরানের সঙ্গেই গত বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ, হেরেছে কাতার এশিয়াডেও।
এদিকে বাংলাদেশের কোচ প্র্যাকটিস নিয়ে খুব একটা সন্তুষ্ট নয়। তার কথা, “বিশ্বকাপের জন্য যেরকম প্র্যাকটিস হওয়া উচিত, তা হয়নি। গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্র্যাকটিসে আমরা চেষ্টা করেছি নিজেদের ভুল --- ত্র“টিগুলো শুধরে নিতে।” অনেকদিন ধরে ‘ খেলার ম্যাট নেই’ -- বলে এলেও শেষপর্যন্ত তায়েকোয়ান্দোর ম্যাটে প্র্যাকটিস করেছেন কাবাডি খেলোয়াড়রা। আসলে মাটি ছেড়ে যখন ম্যাটে উঠেছে তখন থেকেই দুর্দশাগ্রস্থ বাংলাদেশের কাবাডি। সুতরাং বড় কিছুর জন্য স্বপ্ন দেখা কঠিন। তবে কোচ বলে রেখেছেন তার দলের শক্তির জায়গা হচ্ছে আক্রমণ করে খেলার ক্ষমতা। ডিফেন্সটা অতো ভাল নয়।
গত ডিসেম্বরে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন মিজানুর, আবুল কালাম, বাদশা ও বজলুর রশীদ। ১০ জনের দলে ঢুকেছেন তাারিকুল ইসলাম ও আল-মামুন।
১৬ টি দেশের অংশগ্রহনে বিশ্বকাপ কাবাডিতে খেলার জন্য সোমবার রাতে ভারত রওনা হবে বাংলাদেশ দল। কিন্তু গ্র“প পর্যায়ে তাদের প্রাথমিক প্রতিপক্ষ কারা, এ নিয়ে আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ।
বাংলাদেশ দল ঃ জিয়াউর রহমান, কামাল হোসেন, আল মামুন, তারিকুল ইসলাম, মোজাম্মেল হক, মোশাররফ হোসেন, আব্দুর রউফ, আবু সালেহ মুসা, রাজু আহমেদ, বাদশা মিয়া
কোচ ঃ আব্দুল জালিল
