২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতেও সৌরভের নায়কোচিত ফেরা, ভারতের জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তার ফেরাটা হয়েছিল দারুণ। ওয়ানডেতেও তা --- ই হলো। রোববার ষোল মাস পর ওয়ানডে দলে ফেরা সেঞ্চুরি দিয়েই উদযাপন করতে পারতেন সৌরভ গাঙ্গুলী। দুর্ভাগ্য, রান আউট হয়ে দু রানের জন্য মিস করলেন সে সুযোগ। তারপরও সৌরভ (৯৮), গম্ভীর (৬৯), দ্রাবিড় (৫৪*), ধোনি (৬২*), টেন্ডুলকারদের (৩১) মিলিত প্রয়াসে ৩ উইকেটে ৩৩৮ রান করে ভারত। শিবনারায়ন চন্দরপল ওই স্কোরকেও ধরা -- ছোঁয়ার মধ্যে নিয়ে এসেছিলেন। তার অপরাজিত ১৪৯ রানের ইনিংসের পর প্রথম ম্যাচে ১৪ রানের জয় পেয়েই হাঁফ ছেড়ে বেঁচেছে ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সকালে টসে জিতে ব্যাট না করে নিজের চুল ছেঁড়ার অবস্থায় পড়েছিলেন ব্রায়ান লারা।গম্ভীর আর সৌরভের উদ্বোধনী জুটিতে ২৪.৪ ওভারে ১৪৪ রান পেয়ে যায় ভারত। তারপর সৌরভ --- টেন্ডুলকারের ৭০ রানের জুটি। স্কোর তখন  উইকেটে ২১৪। এমন নিশ্চিন্ত --- নির্ভাবনার স্কোরে হঠাৎ লাগে ঝড়। টেন্ডুলকার আউট ওই স্কোরেই। একটু পরে স্মিথের থ্রোতে সৌরভও নার্ভাস নাইনটির শিকার! রান আউট! ১১ টি চার আর ৩টি ছক্কায় সাজানো তার দৃষ্টিনন্দন ইনিংসের এমন পরিনতি অবশ্য ভারতকে কোনো সমস্যায় ফেলেনি। দ্রাবিড় -- ধোনির মাত্র ১১.৫ ওভারে অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটি ওয়েস্টইন্ডিজের সামনে রেখে দেয় বিশাল এক টার্গেট।

গেইল (৫২), স্যামুয়েলস (৪০) ও ব্রায়ান লারাদের (৩১) ছোটখাট ইনিংসের সহায়তা নিয়ে সেই টার্গেটকেও প্রায় ছুঁয়ে ফেলেছিলেন শিবনারায়ন চন্দরপল। ১১ টি চার আর ৩ টি ছক্কায় ১৩৬ বলে অপরাজিত ১৪৯ করেও চন্দরপল দলকে জেতাতে পারেননি মূলত শেষদিকে আর কেউ সামান্য ভূমিকাও রাখতে না পারায়। অবশ্য ম্যাচ না জিতলেও ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন চন্দরপলই জিতেছেন।