অবারো হেরেছে ইংল্যান্ড
জন লুইস দুর্দান্ত বোলিং করেও ইংল্যান্ডের পরাজয় ঠেকাতে পারেননি ত্রিদেশীয় সিরিজে। তবে চমকে দিয়েছেন অস্ট্রেলিয়ানদের; এই ইংলিশ পেসারের তোপের মুখে ৪৮ রানে ৪ উইকেট হারিয়েও অস্ট্রেলিয়া ১৫৬ রানের টার্গেট তাড়া করে ৪ উইকেটে জিতেছে শেষপর্যন্ত।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভাল করেও শেষপর্যন্ত ১৫৫ রানের বেশি তুলতে পারেনি। ম্যাকগ্রা (৩/২৪), ব্রেকেন (৩/২৪) ও লি’র (২/৫৩) মারাতœক বোলিংয়ের বিপক্ষে সর্বোচ্চ প্রতিরোধ বলতে ম্যাল লয়ের ৩৪ রান। এত ছোট টার্গেট তা-ও আবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সুতরাং জয়টা সময়ের ব্যাপার বলেই ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু কে জানতো ব্রিসবেনের এই উইকেটে রুদ্রমূর্তিতে আভির্ভূত হবেন জন লুইস। এই ইংলিশ পেসার দুই অস্ট্রেলিয় ওপেনার গিলক্রিস্ট---হেইডেন ও সাইমন্ডসকে ফিরিয়ে দিলে এবং মাঝে তার সতীর্থ অ্যান্ডারসনের ছোবলে ব্র্যাড হজ বিদায় নিলে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৪৮।
অস্ট্রেলিয়ানরাও বোধহয় ধাঁধায় পড়ে গিয়েছিল এই টার্গেট ছুঁতে পারবে কি পারবে না এই ভেবে। তাদের সন্দেহ মুক্ত করেছেন মাইকেল হাসি ও ক্লার্ক। পঞ্চম উইকেট জুটিতে তারা ৪৫ রান যোগ করে অস্ট্রেলিয়ার স্কোর ৯৩ রানে নিয়ে যান। সেখানেই লুইস আবার আঘাত হানেন মাইকেল ক্লার্ককে (৩৬ ) থামিয়ে দিয়ে। কিন্তু ফেরাতে পারেননি হাসিকে, তিনি ৭৩ বলে অপরাজিত ৪৬ রান করে অস্ট্রেলিয়াকে ১৫৬ রানে পৌঁছে দিয়ে তবেই ফিরেছেন। লুইস ৩৪ রানে ৪ উইকেট এবং অ্যান্ডারসন ২৯ রানে ২ উইকেট নিয়েছেন।
