২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফেরানো হলো ম্যাকগ্রা আর ব্রেট লি-কে

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আবার মুখোমুখি অস্ট্রেলিয়া --- ইংল্যান্ড। দু দলেরই আগের ম্যাচের তুলনায় বেশ অন্যরকম চেহারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 08:25 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

 বিশ্বকাপের আগে দলের খেলোয়াড়দের ঘুরিয়ে -- ফিরিয়ে বিশ্রাম দেওয়ার নিয়মে শুক্রবারের এ ম্যাচে বিশ্রাম পাচ্ছেন রিকি পন্টিং। তাই ব্রিসবেনের গ্যাবায় অধিনায়কত্ব করবেন অ্যাডাম গিলক্রিস্ট। ওদিকে মাইকেল ভন ইনজুরিতে পড়ায় এ সিরিজে দু ম্যাচ পরই আবার অ্যান্ড্রু ফ্লিনটফকে অধিনায়ক করেছে ইংল্যান্ড। খেলোয়াড়ও বদলাচ্ছে দু’দলে। এ ম্যাচে পন্টিংয়ের মতো তিন নাম্বারে ব্যাট করবেন ব্র্যাড হজ। বলার মতো আরো দুটো পরিবর্তন আছে অস্ট্রেলিয়া দলে। স্টুয়ার্ট ক্লার্ক আর  বেন হিলফেনহসকে সরিয়ে দলে ফেরানো হচ্ছে গ্লেন ম্যাকগ্রা আর ব্রেট লিকে। মাইকেল ভনের জায়গায় ইংল্যান্ড কাকে খেলাবে তা এখনো চূড়ান্ত নয়। রবি বোপারার সম্ভাবনা খানিকটা বেশি, তবে ম্যাল লয়কে খেলতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।