২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির আনন্দ নিয়ে ফিরছেন আরো চার বোলার

নিষেধাজ্ঞা থেকে আরো চার বোলারকে মুক্তি দিয়েছে বিসিবি’র বোলিং উপদেষ্টা কমিটি। মুক্তি পাওয়া চারজন হলেন কামরুল হাসান জনি, মাসুদুর রহমান মুকুল, ওয়াসকুর্নি আহমেদ পলাশ ও রাশেদ খান। চারজনই এখন ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 10:41 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

তার মানে ২ নম্বর গ্রেড থেকে ১ নম্বর গ্রেডে উঠে এলেন তারা। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তারা এতদিন নিষিদ্ধ ছিলেন। প্রত্যেকের অ্যাকশন পরীক্ষা --- নিরীক্ষার পর ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে বিসিবি’র বোলিং উপদেষ্টা কমিটি। তবে আপাতত মুক্তি দিলেও তাদের অ্যাকশন পর্যবেক্ষণের মধ্যে থাকবে বলেও জানিয়েছে বিসিবি।

এর আগে আরো চার জনকে ২ নম্বর গ্রেড থেকে ১ নম্বর গ্রেডে উন্নীত করা হয়েছিল।