ভারতের বিপক্ষে খেলছেন না ভাস --- মুরালি
ভারতে ওয়ানডে সিরিজ খেলতে আসছেন না চামিন্ডা ভাস এবং মুত্তিয়া মুরালিধরন। তাদের বিশ্্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
এই দুই বোলারকে বিশ্রামে রেখে দলে ফেরানো হয়েছে বাঁ -- হাতি পেসার নুয়ান জয়সা, বাঁ -- হাতি স্পিনিং অলরাউন্ডার উপুল চন্দনা, মিডল অর্ডার ব্যাটসম্যান রাসেল আর্নল্ড আর মিডিয়াম পেসার নুয়ান কুলাসেকেরাকে। নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান চামারা কাপুগেদেরা, সিমার রুচিরা পেরেরা ও অকলঙ্ক গানেগামা। কাপুগেদেরা ও গানেগামাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে । সুতরাং ১৫ সদস্যের দলের কোনো ব্যাটসম্যান বা বোলার ইনজুরিতে পড়লে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে।
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষেই শেষ ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। ৮ ফেব্র“য়ারি শুরু হয়ে সিরিজ শেষ হবে ১৭ ফেব্র“য়ারি।
১৫ সদস্যের শ্রীলংকা দল:
মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমারা সাঙ্গাকারা, সনাৎ জয়াসুরিয়া, উপুল থারাঙ্গা, মারভান আতাপাত্তু, তিলকরতেœ দিলশান, চামারা সিলভা, রাসেল আর্নল্ড, উপুল চন্দনা, ফারবিজ মাহরুফ, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্দো, মালিঙ্গা বান্দারা, নুয়ান জয়সা, নুয়ান কুলাসেকেরা
রিজার্ভ : চামারা কাপুগেদেরা, অকলঙ্ক গানেগামা, কৌশল লোকুয়ারাচ্চি
