আপীল করবেন হার্শেল গিবস
সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানী দর্শকদের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করায় শাস্তি হয়েছে তার। সেই শাস্তি অনুসারে পাকিস্তান -- দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের বাকি দুটো টেস্ট মিস করার কথা হার্শেল গিবসের। কিন্তু দু ম্যাচ বরখাস্ত করার শাস্তির বিরুদ্ধে আপীল করতে যাচ্ছেন গিবস। তার মানে, আইসিসির নিয়ম অনুযায়ী আপীল শুনানীর রায় না হওয়া পর্যন্ত শাস্তি কার্যকর হবে না। এর আরেকটা অর্থ, সিরিজের বাকি ম্যাচগুলো খেলার সুযোগ পেয়েও যেতে পারেন হার্শেল গিবস।