কোনো অঘটন নেই অস্ট্রেলিয়ান ওপেনে
মেয়েদের শীর্ষবাছাই মারিয়া শারাপোভার মনে খানিকটা আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত হার মেনে নিয়েছেন প্রতিপক্ষ। অন্য শীর্ষ বাছাইরা তো জিতেছেনই, এমনকি টুর্নামেন্টে গ্ল্যামার বাড়ানো ভারতের সানিয়া মির্জাও পেয়েছেন সহজ জয়। ওদিকে পুরুষদের সিঙ্গেলসেও এ পর্যন্ত কোনো তারকা পতনের খবর নেই। সব মিলিয়ে এখনো নাটকীয়তাহীনই অস্ট্রেলিয়ান ওপেন।
মঙ্গলবার কামিলে পিনের বিপক্ষে প্রথম সেট ( ৬ --- ৩) সহজে জিতলেও ম্যাচের বাকি সময় বড় কষ্টে কেটেছে শারাপোভার। ফরাসী অখ্যাত প্রতিপক্ষ দ্বিতীয় সেট ( ৬ --- ৪) জিতে এগোচ্ছিলেন ম্যাচ জয়ের দিকে। তৃতীয় সেট টাইব্রেকারে (৭ --- ৯) হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাকে।
অন্য শীর্ষ বাছাইদের তেমন একটা ঘাম ঝরাতে হয়নি। চতুর্থ বাছাই বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স ৬ --- ০, ৬ --- ০ -- তে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার ভাসিলিসা বার্দিনাকে। ষষ্ঠ বাছাই মার্টিনা হিঙ্গিস হেসে -- খেলে (৬ --- ০, ৬ - -- ২) হারিয়েছেন ফ্রান্সের নাথালি ডেচিকে। অবাছাই সানিয়া মির্জাও সরাসরি সেটেই (৬ --- ৩, ৭ --- ৫) হারিয়েছেন ইউক্রেনের ওলগা সাভচুককে।
পুরুষ এককে হারতে বসেছিলেন অষ্টম বাছাই ডেভিড নালবান্দিয়ান। প্রথম দুই সেট {৬ --- ৭ (৫) -- ৪ -- ৬} হেরেও আর্জেন্টিনার এই খেলোয়াড় পার পেয়ে যান সার্বিয়ার জানকো তিপসারেভিচ পঞ্চম সেটে ইনজুরির জন্য কোর্ট ছাড়তে বাধ্য হওয়ায়। অসমাপ্ত পঞ্চম সেটসহ শেষ তিন সেটের ফলাফল ৭ --- ৬ (২),৬ -- ০, ২ -- ১।
দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল যুক্তরাষ্ট্রের রবার্ট কেনড্রিককে ৭ -- ৬ (৬), ৬ -- ৩, ৬ -- ২ গেমে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। আরেক স্প্যানিশ কার্লোস ময়ার এবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন যাত্রা শেষ করে দিয়েছেন পঞ্চম বাছাই জেমস ব্ল্যাক {৭ --৬ (৮), ৬ --২, ৬ --৪}।
