এশিয়াডে ব্রোঞ্জজয়ী কাবাডি দলকে সংবর্ধনা
মুন্সীগঞ্জ স্টেডিয়াম ধন্য হয়েছে কৃতী কাবাডি খেলোয়াড়দের পেয়ে। সোমবার মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে কাতার এশিয়ান গেমস থেকে ব্রোঞ্জ জিতে ফেরা কাবাডি দলকে। অনুষ্ঠানে জেলার কৃতী ক্রীড়াবিদ নজরুল ইসলাম নজুকেও সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি এশিয়া কাবাডি ফেডারেশনের সহ -- সভাপতি নির্বাচিত হওয়ায় সম্মান জানানো হয় তাকে।
এ দিন জাতীয় মহিলা কাবাডি দল আর মুন্সীগঞ্জ জেলা মহিলা কাবাডি দলের মধ্যে এক প্রীতি ম্যাচও হয়েছে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে। ২ --- ১ গেমে জিতেছে জাতীয় মহিলা কাবাডি দল।
